দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল গোল চত্বরকে “রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর” নামকরণ সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেছে দক্ষিণ সুরমা রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটি।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চন্ডিপুল গোল চত্বরে সাইনবোর্ডটি স্থাপন করেন রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
এসময় রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব আবু জাহিদ খান, যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, আতাউর রহমান কাচা মিয়া, মহানগর বিএনপি নেতা আবুল কালাম, রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য খসরুজ্জামান, রুবেল আহমদ, লায়েক আহমদ, মোঃ বদরুল ইসলাম, সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইনবোর্ড স্থাপন শেষে বক্তারা অবিলম্বে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বরটি আধুনিকায়ন এবং সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন চত্বরে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed