Main Menu

গোলাপগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদেশ্বরের কানিশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাদির আহমদ উপজেলার শরীফ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামবাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কানিশাইল এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে কাদির আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমান উদ্দিন সেলিম ওই গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে নিজ বাড়ির আঙিনায় একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হয়।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুটি মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code