Main Menu

মৌলভীবাজারে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহত লোকমান মিয়া উপজেলার লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সাতগাঁও এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে পিকআপের ভেতর থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু বলেন, ভোর পৌনে ৬টার দিকে আহত এক ব্যক্তিকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন আহমেদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code