Main Menu

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, উত্তেজনা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

 

Share





Related News

Comments are Closed