Main Menu

৫ ঘন্টা পর সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাব্কি হয়েছে। লাউয়াছড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার শেষে শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual8 Ad Code

এরআগে এদিন বিকেল সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

Manual1 Ad Code

প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ওই ওয়াগনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়।

এরপর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ চালু হয়।

Manual4 Ad Code

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ওয়াাগনটি খালি ছিলো। সিলেটে তেল নামিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলো। ফলে লাইনচ্যুত হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। পরে লাউয়াছড়া এলাকায় হাইড্রোলিক টুলব্যান দিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্বারকারী ট্রেন এসে উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হয়েছে। আটকে পড়া জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code