ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ।
অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী নব মনোনীত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন- তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। -বিজ্ঞপ্তি
Related News
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More



Comments are Closed