Main Menu

ছাতকের জাউয়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের জাউয়া বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই গ্রামের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

জমি নিয়ে কথা কাটাকাটির জেরে খিদিরকাপন ও জাউয়া গ্রামের মানুষের মাঝে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরে রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

এদিকে জাউয়া বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual7 Ad Code

 

 

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code