Main Menu

সিলেটে আবাসিক হোটেলে অভিযানে ২ নারী-পুরুষ আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর লালবাজার এলাকার এলাহী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটকরা হলেন- আসমা বেগম (৩৫) এবং মো. জুনেদ আহমদ (২৯)।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদেরকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, একই অভিযোগে এলাহী আবাসিক হোটেলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ধরনের কার্যকলাপ রোধে মহানগরীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code