হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৭ শিশু।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে সবার সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ২২৯ শিশু এবং সন্দেহজনক হামে ১০৫৮ জন শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৪৪৬০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২০৯ জন এবং নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
Related News
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতেRead More
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed