সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সি ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চিকিৎসকরা জানান, রোববার থেকে শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে সব ধরনের চিকিৎসা চেষ্টার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। যেখানে চিকিৎসা নিচ্ছে ৭৯ জন।
Related News
সিলেটে হাম-উসপর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর হয়েছে। আরিশা নামের ৪Read More
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed