Main Menu

সিলেট হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার মাইজাইল হাওরে বজ্রপাতে রাম নারায়ণ রবি দাস (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাম নারায়ণ রবি দাসের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমশেরনগর এলাকার তিলকপুর চা বাগানে। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বালাগঞ্জ উপজেলার মৈশাষী গ্রামের ফয়ছল আহমদের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সকালে মাইজাইল হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান।

Share





Related News

Comments are Closed