Main Menu

ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সামরিক চাপ কমিয়ে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দেশটি বলছে, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

Manual5 Ad Code

বুধবার (১৫ এপ্রিল) গালফ অঞ্চলের কূটনীতিকদের বরাতে ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনকে ইরানি বন্দরের ওপর আরোপিত নৌ-নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়।

সৌদি আরবের উদ্বেগের মূল কারণ হলো, তেহরান যদি যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ নেয়, তাহলে ইয়েমেনে তাদের মিত্র হুথি বিদ্রোহীদের দিয়ে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। এটি লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যার মধ্য দিয়ে বড় পরিমাণ তেল পরিবহন হয়।

Manual7 Ad Code

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব বিবেচনা করছে ইরান। রয়টার্স-এর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওমান সংলগ্ন হরমুজ প্রণালির অংশ দিয়ে জাহাজগুলোকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনা চলছে।

Manual6 Ad Code

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতা হলে এই ছাড় দেওয়া হতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি পরিবাহিত হয় এই হরমুজ প্রণালি দিয়ে, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রয়টার্স আরও জানায়, সাম্প্রতিক সংঘাতের কারণে শত শত ট্যাঙ্কার ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েছে। যদিও সম্প্রতি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Manual1 Ad Code

তেহরান-ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইরান প্রণালির ওমান-নিয়ন্ত্রিত অংশে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুত থাকতে পারে। তবে এটি কতটা বাস্তবায়ন হবে, তা যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code