Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও রুবেলার সংক্রমণে উদ্বেগ বাড়ছে সিলেটে। হামের উপসর্গ নিয়ে সিলেটে একদিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে শিশু মৃত্যুর সংখ্যা ৫ জনে পৌছেছে।

Manual5 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি বলেন, বুধবার (১৫ এপ্রিল) রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দু’টি মারা যায়।

Manual2 Ad Code

মারা যাওয়া দুই শিশুর একজন দশ মাস বয়সী হুজাইফা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার জাকির হোসেনের শিশু কন্যা। অপর জন দশ মাস বয়সী মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগে।

Manual2 Ad Code

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফের মৃত্যু হয়। সে হৃদ্‌যন্ত্র বিকলতা ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হামের সন্দেহও ছিল। অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। তাকে গত ১৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শক, হৃদ্‌যন্ত্র বিকলতা, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হামের সন্দেহজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।

শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জন প্রাপ্ত বয়স্ক, বাকিরা সব শিশু। এ নিয়ে হাসপাতালে ৬৭ জন রোগি ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code