Main Menu

৫ দেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে ইরানের চিঠি

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় সহায়তার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অভিযুক্ত দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। সোমবার স্থানীয় সময় তিনি চিঠিটি পাঠান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর সভাপতির কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে এমন প্রমাণ পাওয়া গেছে যে অভিযুক্ত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়েছে। এসব তথ্য আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

চিঠিতে আমির সাঈদ ইরাভানি বলেন, আগ্রাসী দেশগুলো অভিযুক্ত রাষ্ট্রগুলোর ভূখণ্ড ব্যবহার করার পাশাপাশি কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতে অবৈধ হামলায় সরাসরি অংশ নিয়েছে।

Manual5 Ad Code

এছাড়া চিঠিতে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট পাঁচটি দেশ তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। ফলে ইরানের ওপর সংঘটিত সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

Manual8 Ad Code

চিঠিতে আরও বলা হয়, এসব দেশ আগ্রাসনকারীদের সামরিক সুবিধা দিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়েছে, যা ১৯৭৪ সালের ১৪ ডিসেম্বরের সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। একইসঙ্গে তারা ইরানের বিরুদ্ধে সশস্ত্র হামলায় ইন্ধন যুগিয়েছে বলেও দাবি করা হয়।

ইরানের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের তৎপরতা অবিলম্বে বন্ধ করার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code