সিলেট ও ঢাকার ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করায় প্রাথমিকভাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক ক্রীড়া আয়োজন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়।
এতে আরও জানানো হয়, ভবিষ্যতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed