সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ধরলো বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী এলাকায় ৬১ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, এ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিনসহ বিভিন্ন পণ্য। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া সুপারি, শিং মাছ ও রসুনও আটক করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮ শত টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed