Main Menu

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুময়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলান রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ আব্দুল করিম মল্লিক, হুসাইন আহমদ ইসলাহ, ইমরান আহমদ, খালেদ সাইফুল্লাহ, সুলতান আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি জালাল আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ কচির, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সভাপতি এন.আই সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ আলম মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা কেন সেই অভ্যুত্থানের মূল দাবি বাস্তবায়ন করছে না? দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেটি বাস্তবায়ন করাই সরকারের প্রথম কাজ হওয়া উচিত। অন্যথায় তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে। এখন তারা সেই ম্যান্ডেট থেকে সরে এসেছে। জনগণের রায়ের ওপর কোনো সংবিধান হতে পারে না। আবার যদি আন্দোলনে নামতে হয়, সেটি আর গণ-অভ্যুত্থান হবে না, হবে বিপ্লব।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code