জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) নগরীর কোর্ট পয়েন্টে, সিটি পয়েন্টে, পত্রিকা পয়েন্টের সামনে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেটি অবিলম্বে বর্তমান সরকার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ গণভোটের পক্ষে যে রায় দিয়েছে, জনগণকে সাথে নিয়েই আমরা সেই রায় কার্যকরের দাবি যেকোনো মূল্যে আদায় করে ছাড়বো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহতভাবে পালন করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন প্রমুখ।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More



Comments are Closed