বানিয়াচং হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানাযায়, সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed