সিলেটে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে সিলেট কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি বন্দরবাজারস্থ মহাজনপট্টি কাষ্টঘর রোডের আল খাজা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত হয়।
এসময় ৬০ (ষাট) পিস ইয়াবাসহ মিজান (২৬) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত মিজানের পিতার নাম মো. ফুল মিয়া। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার রাজাপুর এলাকায়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed