হবিগঞ্জে পেট্রোলের অতিরিক্ত দাম আদায়, বিক্রেতাকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে জহুর উদ্দিন কালা মিয়া নামে এক খুচরা জ্বালানি তেল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গজনাইপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি নির্ধারিত ১১৬ টাকা লিটার দরের পরিবর্তে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে ওই দোকানে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।
পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও রুহুল আমীন জানান, বাজারে অস্থিরতার সুযোগে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল। হাতেনাতে ধরার পর জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed