Main Menu

সিলেট মহানগরীতে এসএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি জারি করেছেন মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম। আসন্ন বিসিএস পরীক্ষা উপলক্ষে এ নির্দেশনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

সোমবার (৬ এপ্রিল) রাতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ৭ মে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় মিছিল, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউডস্পিকারসহ যেকোনো শব্দ উৎপাদক যন্ত্র ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, লাঠি, ছোরা, বন্দুক, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন পুরো এমসি কলেজ এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে।

Manual4 Ad Code

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code