সিলেট সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৬ এপ্রিল) সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে হস্তান্তর পক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
আটকরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের রফিক গাজির ছেলে হাসান গাজি তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার ভগ্যকুল গ্রামের সানা রাজবংশীর মেয়ে পারুল রাজবংশী, সিলেটের জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের রহিম মিয়ার ছেলে নাহিদ আহমেদ নাঈম, আরব আলীর ছেলে হেলাল আহমেদ এবং শিশু আবীর গাজি (১৫ মাস)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল। পরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় ভারতীয় ৪ সীমান্তরক্ষী বাহিনী মুক্তারপুর ক্যাম্পের বিএসএফ ও বিজিবি তামাবিল ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয়।
বৈঠক শেষে ৪ জন নারী, ৪ পুরুষ ও এক শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করেন।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ নারী ও শিশুসহ ৯ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার সকালে সিলেট আদালতে পাঠানো হয়।
Related News
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More
সিলেটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগেরRead More



Comments are Closed