সিলেটে টিলা ও কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, আটক ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন। পরে একই আইনের ১৫ ধারায় তাদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed