Main Menu

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর এই পদক্ষেপের জন্য সরকার ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে।

Manual1 Ad Code

এর আগে, বৃহস্পতিবার পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক ঘোষণা করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে পেট্রোলের দাম ৪৩ শতাংশ ও ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন দামের ফলে পেট্রোল প্রতি লিটার ৪৫৮.৪০ রুপি (১.৬৪ ডলার) এবং ডিজেল প্রতি লিটার ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার) বিক্রি হবে।

Manual7 Ad Code

মালিক বলেন, ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরকার চেষ্টা করেছে দাম আগের অবস্থায় রাখতে, কিন্তু পরিস্থিতি অনুকূল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code