জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে এহসান আরাফাত জিহান (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জকিগঞ্জের রহিমখার চক এলাকা থেকে নিখোঁজ হয় জিহান। সে ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে।
জিহান জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে জিহানের বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখনো ফিরেনি সে। সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করলেও খোঁজ পাওয়া যায়নি।
« ভূমধ্যসাগরে অনাহারে সুনামগঞ্জের আরেক তরুণের মৃত্যু (Previous News)
(Next News) তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ »
Related News
সিলেট সীমান্তে সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিনRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৩ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি টাস্কফোর্স অভিযান চালিয়েছে। অভিযানেRead More



Comments are Closed