Main Menu

জৈন্তাপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেফতার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ কিশোরীর বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত অলিউর একটি ডিআই গাড়ি নিয়ে তাদের বাড়িতে যায়। কিশোরীর বাবার দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনে সে। পরে ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

Manual7 Ad Code

​এ ঘটনায় থানায় জিডি ও পরবর্তীতে মামলা দায়ের হলে জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code