Main Menu

ভারতে বাস-লরি সংঘর্ষ, আগুনে পুড়ে নিহত ১৩  

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে ভোরের দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মারকাপুরাম জেলার কাছে একটি যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

Manual4 Ad Code

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি প্রাইভেট বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেলোর জেলার বিঞ্জামুরু যাচ্ছিল, সেই সময় কানিগিরি থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে উভয় যানবাহনে আগুন লাগে, যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। বাসে তখন প্রায় ৩৫–৪০ জন যাত্রী ছিলেন।

Manual2 Ad Code

দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। মারকাপুরাম সরকারি হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থার ৫ জনকে গুন্টুর জিজিএইচএ হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

Manual7 Ad Code

পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে জানানো এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চলার কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code