Main Menu

কোম্পানীগঞ্জে ৩৯ ট্রাক্টরসহ বিপুল পাথর-বালু জব্দ, আটক ৫

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় বৃহস্পতিবার রাতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে ৩৯টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ৫ জনকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশে অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু এবং পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন— জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) এবং রুপজান (৬৫)। পুলিশ জানায়, তারা অবৈধভাবে পাথর পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিযানের সময় সরকারি কাজে বাধা দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code