হবিগঞ্জে নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভপরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed