বিশ্বনাথে মা ও ভাইয়ের পর তরুণীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাবলি বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাবলি বেগম উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মখলিছ মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন তার বাবা ও এক ভাই পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে বারান্দার টিনের চালা খুলে ঘরে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবলির দেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে আরও জানা গেছে, এর আগে বাবলির মা ও বড় ভাইও আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed