সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই অভিযানে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তীর-শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করে। আটকরা হলেন- সিদ্দিক মিয়া (৩০), দিরাব ওরফে সিরাজ (৫৫) ও মোস্তাফিজুর রহমান দিদার (২৪)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে একইদিন রাত ১০টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকায় রবিউল ইসলামের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় আরও পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আলী (৪২), মো. মাহফিজুর রহমান (৩৮), মাছুম আহমদ (৪৫), তোফায়েল আহমদ (২৯) ও রবিউল ইসলাম (৪১)।
তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা মামলা রুজু হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed