জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারী আহত হয়েছে। তিনি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ মেইন পিলারের ২নং সাব পিলার এলাকার বাংলাদেশের ইউনুছ টিলা নামক স্থানে ভারতীয় ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হাংগেড়িয়া ক্যাম্পের এলাকার খাসিয়া নাগরিক কর্তৃক চোরাকারবারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
খাসিয়ার গুলিতে বাংলাদেশী চোরাকারবারী দলের সদস্য জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি ময়না গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৬) আহত হয়েছেন। আহত চোরাকারবারী দলের সদস্য বিল্লাল অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে জানতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সিও জানান, বিষয়টি খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে জানাচ্ছি।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed