সিলেটে ‘নিশিতা’ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ডালডায় পোকা, সেমাইয়ে ভেজাল, মিশ্রিতে মাছিসহ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ- এমনসব গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় সিলেটের নিশিতা ফুডসকে ৩ লাখ টাকা জারিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শাহপরাণ এলাকার খাদিম বিসিক শিল্পনগরীতে অবস্থিত নিশিতা ফুডসের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
জানা গেছে, সিলেটের অভিজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব কোম্পানীর শো’রুমগুলোতেও প্রায় অভিযান চালিয়ে প্রশাসন জরিমানা আদায় করে।
রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসাবে নিশিতা ফুডসে অভিযান চালানো হয় বলে জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
তিনি জানান, এসময় মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। ডালডায় পোকা, মিশ্রিতে মাছিও দেখেছি।
তিনি আরও জানান, অভিযানের সময় নিশিতার একজন ম্যানেজারকে আটক করা হয়। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed