Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)–এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশের আংশিক এলাকা, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।

তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Share





Related News

Comments are Closed