বিয়ানীবাজারে ১২০০ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চন্দন বিশ্বাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক চন্দন বিশ্বাস পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম সাবুল বিশ্বাস।
পুলিশ জানায়, চন্দন বিশ্বাস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বিয়ানীবাজার থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed