একযোগে ইসির ১১২ কর্মকর্তার রদবদল
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তার রদবদল করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটি বড় ধরনের রদবদল। ইসি সচিবালয় এবং মাঠ পর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।
জানা যায়, প্রশাসনিক কাজের গতিশীলতা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিদের ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। না হলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
Related News
১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনেRead More
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেনRead More



Comments are Closed