কোম্পানীগঞ্জে রাজনৈতিক বক্তব্য ঘিরে ইমামকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর কোনো আগাম নোটিশ ছাড়াই তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান তাকে চাকরিচ্যুত করেন বলে জানান সংশ্লিষ্টরা।
হাফিজ মাসুম আহমদ দাবি করেন, টুকের বাজারে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৬ সাল থেকে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং প্রতিবছরের মতো এবারও রমজানের তারাবির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রমজানের চার দিন আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-র প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেন। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে তিনি সেখানে বিশেষ অতিথি ছিলেন বলে জানা গেছে।
তবে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে তাকে সরানো হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পুরো উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed