Main Menu

যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

বৈশাখী নিউজ ডেস্ক: ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দেয় এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বি১ বা বি২ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা ক্রেডিট দেওয়া শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে সে দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

Share





Related News

Comments are Closed