Main Menu

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেনঅ এছাড়া আহত হয়েছেন আরও ২জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

Manual5 Ad Code

নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।

এদিন সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের দক্ষিণ সুরমায় ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

Manual1 Ad Code

এদিকে শনিবার বিকেলে বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শিশু শিক্ষার্থী মারওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারওয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে, শিশু শিক্ষার্থী মারওয়ানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code