হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চলন্ত বাসের সামনে চলে আসা বাইসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
নিহত লোকমান মিয়া (১৮) বাহুবল উপজেলার বাটপাড়া গ্রামের বাসিন্দা।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী ‘মিতালি পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩) নামের একটি বাস ডুবাঐ বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বাইসাইকেল আরোহী মহাসড়ক পার হচ্ছিলেন। চালক দ্রুত গতিতে থাকা বাসটির ব্রেক চেপে আরোহীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী লোকমান মিয়ার মৃত্যু হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আর্তনাদ শুরু হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More



Comments are Closed