মৌলভীবাজার-৪: মাওলানা শেখ নূরে আলম হামিদীর ইশতেহার ঘোষনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী তার নিজস্ব ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।
ইশতেহারে রিকশা মার্কার প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এলাকার উন্নয়নে ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা করে বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠন, এলাকার বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলো সংস্কার, কমলগঞ্জে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরে তাঁদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে প্রশিক্ষণ, সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, চা শ্রমিক, অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতি শামসুল ইসলাম লিয়াকত, বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদান শাহেপুরী, সেক্রেটারী মাওলানা শামসুল ইসলাম, কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ কাওছার রশিদ চৌধুরী মাহফুজ, খেলাফত মজলিশ কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, মাওলানা আবুল কালাম চুনারুঘাটি, হাফেজ শাকের আহমদ রাফি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ওRead More



Comments are Closed