স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি ২ লাখ ৫৮,৮২৪ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই সিদ্ধান্তের ফলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকেই সারাদেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হবে।
স্বর্ণের দামের এই পরিবর্তন কেবল ২২ ক্যারেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রেও দাম আনুপাতিক হারে কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামেও বড় ধরনের পরিবর্তন আসবে।
তবে স্বর্ণের দাম কমলেও রূপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed