সিলেটে জামায়াতের সমাবেশে প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে জামায়াতে ইসলামীর সমাবেশে প্রকাশ্যে নারীদের অংশ নিতে দেখা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে স্বতঃস্ফূর্তভাবে নগরীর নারী ভোটাররা আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত দলের নির্বাচনী সমাবেশে যোগ দেন।
জামায়াতের সমাবেশে এমন দৃশ্য দেখা যায়নি আগে। এবারই প্রথম দলটির সমাবেশে প্রকাশ্যে অংশ নিলেন নারীরা।
শনিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশ করে জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এই সমাবেশে বিপুল সংখ্যক নারীরা অংশ নেন।
বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের এক প্রান্তে নারীদের বসার জন্য আলাদা আসন নির্ধারণ করা হয়েছে। ওই অংশটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেখানে কেবল নারীদের প্রবেশের অনুমতি ছিল। বিপুলসংখ্যক নারী ভোটার সেখানে প্রবেশ করে নির্ধারিত আসনে বসেন।জামায়াত নেতারা জানিয়েছেন, নারীদের জন্য ৫ হাজার চেয়ার রাখা হয়েছিলো।
স্থানীয় অনেক ভোটার জানান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতের সমাবেশে নারীদের এমন প্রকাশ্য ও সংগঠিত উপস্থিতি তাঁরা আগে দেখেননি।
সমাবেশে জামায়াত আমির নারীদের প্রসঙ্গে আলাদা কিছু না বললেও নিজের এক্স একাউন্টের একটি পোস্ট নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, একদল মা বোনদের সম্মান দিতে জানে না। আমি এর প্রতিবাদ করেছি এজন্য তারা আমার দিকে মিসাইল ছুড়েছে। হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে এন্ট্রি মিসাইলও খেতে হয়।
তিনি বলেন, আমার এক্স একাউন্ট হ্যাক করে মা-বোনদের নিয়ে অপমাজনক পোস্ট দিয়েছে। এখন তারা কী বলবে, চুর তো ধরা পড়েছে। কিন্তু এখনো তারা চুরের পক্ষ নিয়ে কথা বলছে। একেই বলে চুরের মায়ের বড় গলা। আমি তাদের মাফ করে দিয়েছি। আমি আর এ নিয়ে কথা বলবো না।
সিলেটে জামায়াতের কোনো সমাবেশে এবারই প্রথম নারীরা অংশ নিয়েছেন জানিয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের দেশে একটি বিশালসংখ্যক ভোটার হচ্ছেন নারী। সে কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে এবার সমাবেশের আয়োজন করা হয়েছে।
Related News
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More



Comments are Closed