ভিজিট ভিসা নিয়ে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।
আরও উল্লেখ করা হয়, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed