Main Menu

পঞ্চগড়ে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নিলাডাঙ্গা এলাকায় দুইদিন ধরে নিখোঁজ থাকা কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী ধোরিত্রী রাণী (২০) ওই এলাকার শ্রী ক্ষিতীশ মুহুরীর মেয়ে। ধোরিত্রী রানী সাকোয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করতো।

ধোরিত্রী রানীর পারিবারিক সূত্রে জানা যায়, শবে বরাতের রাত ৩ ফেফ্রুয়ারী মঙ্গলবার ধোরিত্রী রাণী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা আত্বীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় লোকজন ৫ ফেব্রুয়ারী সকালে পুকুরে একটি নারীর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন।

পরে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ধোরিত্রী রাণীর বলে শনাক্ত করেন।

ধোরিত্রী রানীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেখার জন্য পুকুরের চারপাশে স্থানীয় লোকজন জড়ো হন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed