হবিগঞ্জে বিএনপির ২৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে সংশ্লিষ্ট নেতারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেন এবং ভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি ১নং ইউনিয়ন থেকে সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার (পিতা: মৃত মুজিবুর রহমান), সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক (পিতা: মৃত জাবিদ উল্লা), যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া (পিতা: মৃত হাজী সরাফত উল্লা), সদস্য স্মৃতি ভূষন চৌধুরী (পিতা: মৃত ললিত মোহন চৌধুরী), সদস্য সজল দাশ (পিতা: মৃত সুধীর চন্দ্র দাশ), সদস্য মানিক দাশ (পিতা: মৃত রাকেশ দাশ) এবং সদস্য মো. জাকির মিয়া (পিতা: মৃত মনফর আলী)।
বিএনপি ৩নং ইউনিয়ন থেকে যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ, সদস্য জিল্লুর রহমান এবং সদস্য মুহিবুর রহমান।
বিএনপি ৪নং ইউনিয়ন থেকে সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী (পিতা: মাওলানা আব্দুল হক চৌধুরী), সহ-সভাপতি খলিলুর রহমান (পিতা: মতিউর রহমান), সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া (পিতা: ইদ্রিছ উল্লা), সদস্য আব্দুল মমিন (পিতা: আক্রছ উল্লা) এবং সদস্য মো. আনহার মিয়া (পিতা: আছকর উল্লা)।
বিএনপি ৫নং ইউনিয়ন থেকে সদস্য শফিকুজ্জামান রুহেল, সদস্য নুর উদ্দিন, সদস্য শামছুদ্দিন এবং ছাত্রদল ৫নং ইউনিয়নের সহ-সভাপতি এমদাদুল হক মিলন।
বিএনপি ৭নং ইউনিয়ন থেকে সদস্য মো. সজ্জাদ মিয়া (পিতা: মৃত সিদ্দেক উল্লা)। বিএনপি ১০নং ইউনিয়ন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী, সদস্য কাজী সুন্দর আলী এবং সদস্য মুহিব খাঁন।
এ৷ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, মজিদুর রহমান মজিদ বলেন, বিএনপি দলীয় শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বহিষ্কারাদেশকে কেন্দ্র করে নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত-কে ইতিবাচকভাবে দেখছেন তৃণমূলে নেতাকর্মীরা।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষেRead More
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More



Comments are Closed