জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রয়
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পরিবেশ বিধংসী অভিযানে প্রায় ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী ও ১লা ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি পলি রানী দেব জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করে বোমা মেশিনের মাধ্যমে অবৈধ পন্থায় সবুড়ী নদী হতে বালু উত্তোলন করে মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে অভিযান পরিচালনা কালে ২০টি স্থান হতে প্রায় ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু খেকু চক্রের সদস্যরা বোমা মেশিন সরিয়ে ফেলে।
সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ২ ফেব্রুয়ারী বিকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব বালু বিক্রয় করা হয়। ঐ এলাকায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed