কুলাউড়ায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক। সে আমৃত্যু সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে গেছে। ইসলামী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছিল শহীদ হাদির অন্যতম মিশন। প্রকাশ্য দিবালোকে তাকে শহীদ করার মাধ্যমে একটি সম্ভাবনাকে হত্যা করা হয়েছে। শহীদ হাদির দেখানো ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। হাদীকে জনতার মাঝে চির স্মরনীয় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা একটি ভালো উদ্যোগ। এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি শুক্রবার (৩০ জানুয়ারী) কুলাউড়া উপজেলার ভাটেরায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমীর তাজুল ইসলাম ও ভাটেরা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম মেম্বার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন- মৌলভীবাজার-২ আসনের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। রাষ্ট্র ও সরকারের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটকে বিজয়ী করে ক্ষমতায় পাঠানোর দাবিতে যুব সমাজকে স্বোচ্চার হতে হবে।
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed