সিলেটে মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’ জেরে গৃহশিক্ষক খুন, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: অনৈতিক সম্পর্কের জেরে সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ে শোয়েবুর রহমান শিহাব (৩০) কে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নগরীর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জালালাবাদ থানার বড়ফৌদ এলাকার মহরম আলীর ছেলে আব্দুল মতিন (৪৫) এবং নগরীর সোনারপাড়া এলাকার নবারুন ২০১ নম্বর বাসার বাসিন্দা খালেদা বেগম (৩২)। খালেদা বেগম কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও এলাকার ইসমাইল আলীর স্ত্রী। খালেদা বেগমের বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে তার সন্তানদের আরবি পড়াতেন নিহত শিহাব।
পুলিশ জানায়, প্রতারণা ও অনৈতিক সম্পর্কের জেরে সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা মংলিপাড় এলাকার আমীর আলীর ছেলে শোয়েবুর রহমান ওরফে শিহাব ওরফে রাজ (৩০) খুন হন। তিনি দীর্ঘদিন ধরে খালেদা বেগমের বাসায় থেকে তার সন্তানদের আরবি পড়াতেন।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি দুপুর আনুমানিক দেড়টার দিকে জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় বাদেশ্বর নদীর উত্তর পাড়ে কুড়াইল হাওড়ের বেতঝোপ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয় শোয়েবুর রহমান হিসেবে।
এ ঘটনায় নিহতের বড় ভাই সয়াইবুর রহমান জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার খালেদা ও মতিনকে শাহপরান থানাধীন সোনারপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার (৩১ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনিবার এই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলেও জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শিহাব ২০২৩ সাল থেকে খালেদা বেগমের বাসায় তার সন্তানদের আরবি গৃহশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খালেদা বেগমের স্বামী প্রবাসে থাকায় শিহাব বাসার সার্বিক দেখাশোনা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ আরও জানায়, খালেদা বেগমকে নিহত শিহাব বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তার স্বামীর সাথে শিবগঞ্জ উপশহর এলাকায় একটি প্লট যৌথভাবে ক্রয়ের পরিকল্পনা করে ২০ লক্ষ টাকা বায়না দেন। পরবর্তীতে শিহাব পর্তুগাল ও লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে জমির বায়নার টাকা ও খালেদা বেগমের প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার বিক্রির অর্থসহ বিভিন্ন সময়ে প্রায় ৬০ লক্ষ টাকা নিয়ে যান।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে পুলিশ আরও জানায়, বিদেশে নিতে ব্যর্থ হলে শিহাবের প্ররোচনায় খালেদা বেগম ও তার সন্তানদের লন্ডনে গমনের ভুয়া নাটক সাজান। এরপর শিহাব সিলেটে তাদের নতুন ভাড়াকৃত বাসায় উঠেন। এক পর্যায়ে লন্ডনে নেওয়ার বিষয়ে চাপ দিলে খালেদা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন শিহাব। একইসাথে খালেদা বেগমের মেয়ের সাথেও অনৈতিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এরপর পরিকল্পনা অনুযায়ী শিহাবকে বাদেশ্বর নদীর পাশে কুড়াইল হাওড়ে বেতের ঝোঁপে নিয়ে হত্যা করা হয়। পরে মৃতদেহ বিবস্ত্র করে এবং বস্তা দিয়ে মৃতের মুখসহ অর্ধাংশ ডেকে রাখা হয়।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed